রাতের সঙ্গী সহজলভ্য! একাকিত্ব কাটাতে এই দেশে ভাড়ায় মেলে সুন্দরী ‘স্ত্রী’
বিষয়টি ঠিক কী?
কালবেলা সংবাদ ডিজিটাল ডেস্ক: জীবনে সঙ্গী চাই, তবে বদলাচ্ছে প্রবণতা
আন্তর্জাতিক ডেস্ক
জীবনের পথে চলতে গিয়ে প্রত্যেক মানুষেরই একজন সঙ্গীর প্রয়োজন। স্বাভাবিক নিয়মে পুরুষ-নারী একে অপরের প্রতি আকৃষ্ট হন। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে, ক্রমেই একাকিত্বে ভুগছেন পুরুষরা। বিয়ের দায়-দায়িত্ব এড়িয়ে অনেকে ঝুঁকছেন ‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এর দিকে। সংসারের ভার নিতে চাইছেন না অনেকেই।
এখানেই উঠে আসছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের নাম। সেখানে সহজেই পাওয়া যায় রাতের সঙ্গী। এমনকি প্রচলিত হয়েছে এক নতুন প্রথা—‘ভাড়ার স্ত্রী’।
ল্যাভার্ট এ ইম্যানুয়েলের লেখা “Thai Taboo: The Rise of Wife Rental in Modern Society” গ্রন্থে দাবি করা হয়েছে, থাই তরুণীরা টাকা নিয়ে একদিন বা কয়েকদিনের জন্য অন্য কারও স্ত্রী হতে রাজি হচ্ছেন। কতদিন তাঁরা স্ত্রী হিসাবে থাকবেন, তা নির্ভর করছে চুক্তির অর্থের ওপর।
বিশেষজ্ঞদের মতে, পরিবর্তিত সমাজব্যবস্থা এবং একাকিত্বের চাপই এ ধরনের প্রবণতাকে বাড়িয়ে দিচ্ছে।
আরও পড়ুন:
দুটো ফুচকা কম পেয়ে রাস্তা অবরোধ মহিলার! অবাক কাণ্ড বরোদায়
আনন্দ নেই, আতঙ্কে কাটে পুজো! মায়ের কাছে জীবনভিক্ষা বউবাজারের দুর্গাপিতুরি লেনের
এই দেশে প্রচুর পর্যটক ঘুরতে যান। পুরুষ পর্যটকরা চাইলে সুন্দরীরা তাঁদের ‘স্ত্রী’ হিসাবে ভাড়ায় যেতে রাজি। কিন্তু কেন? বইটিতে দাবি করা হয়েছে, পরিবার ও সন্তানদের ভরণপোষণের দায়িত্বের জন্য এই পেশা বেছে নিচ্ছেন অল্প বয়সের সুন্দরীরা।
আরও পড়ুন:
একবারে আটক, দু’বারে ‘যাবজ্জীবন’! পথকুকুরদের ‘আজব’ সাজার নিদান যোগীরাজ্যে
বিয়ে করেও মন পড়ে প্রেমিকের কাছে! যোগীরাজ্যে স্ত্রীর দ্বিতীয় বিয়ে দিলেন স্বামী
থাইল্যান্ডের পাটায়া শহরে এই ‘ভাড়ার স্ত্রী’ বিষয়টি খুব জনপ্রিয়। যা ‘ব্ল্যাক পার্ল’ নামে পরিচিত। কোনও পুরুষ নিজের পছন্দের নারীকে বেছে নিতে পারেন। সুন্দরীরা ‘স্ত্রী’র মতোই আচরণ করবেন। কাটাবেন রাত। তবে কতদিনের জন্য তা নির্ভর করছে টাকার অঙ্কের উপর। এই নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। কেউ ভালো চোখে দেখছেন, কেউ আবার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে বদলে যাওয়া জীবনযাত্রায় এখন এটাই নাকি ‘নিউ নর্মাল’ জানাচ্ছে নতুন প্রজন্ম।